হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১০৯ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষা করে ১০২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা নিয়েছে ১ হাজার ৭ শিশু।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৬ শিশু।
দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৪৭৬ জন। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী, যার মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
