রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযান ‘ব্লক রেইড’

অনলাইন ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ ‘ব্লক রেইড’ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে রাত ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানটি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে ছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কামরাঙ্গীরচর থানা ও লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে এই ব্লক রেইড পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, পেশাদার ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জুম্মান (২৪), মো. আরিফ (১৯), মো. আবু বক্কর (২০), রবিন (২২), মো. আলমগীর হোসেন (৪৯), মো. আকতার হোসেন (৩৪), মো. আল আমিন (২২), মো. তুহিন (২৪), লাভলু (৩০), মো. ইসমাইল (৩৪), মো. শরীফ (২০), শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮), সোহেল (৩২) এবং সজল (২২)।

তালেবুর রহমান জানান, কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাগুলোতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।