অনলাইন ডেস্ক:
‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ৬ দিনে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শনিবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জন গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে বেশ কিছু আওয়ামী লীগ নেতাকর্মীও রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে:
সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকের হোসেন (৫২)
ছাত্রলীগ কর্মী আব্দুর রহিম (২৪)
হাতিয়া থানার আওয়ামী লীগের সদস্য মো. সোহেল (৩৫)
হাতিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিরব উদ্দিন কবির (২৫)
বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (৫৪)
কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি সালাউদ্দিন নয়ন (৩৮)
সেনবাগ উপজেলার যুবলীগ সদস্য ইমাম হোসেন (৪৫)
অর্জুনতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক সামসুল আলম সবুজ (৪৫)
চাটখিল থানার পাঁচগাও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম রতন (৪২)
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও জানান, অভিযানে সুধারাম, হাতিয়া, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, এবং সেনবাগ থানা থেকে গ্রেপ্তার হয়েছে ৯ জন। তিনি বলেন, অভিযান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে কাজ করছে।
এছাড়া, এ অভিযানে আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নোয়াখালীতে অপরাধীদের গ্রেপ্তার করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











