একুশে ফেব্রুয়ারি উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (একুশে ফেব্রুয়ারি) উপলক্ষে আজ (১৯ ফেব্রুয়ারি) একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টা অফিসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তথ্য, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুহাম্মদ মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া, একই সময় সপ্তম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে আরেকটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মুহাম্মদ এহছানুল হক, কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ আরও অনেক সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে একুশে ফেব্রুয়ারির প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং মাতৃভাষার গুরুত্ব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল্যবোধকে তুলে ধরা হয়।