ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি, ইউএনও, ওসিদের সম্পৃক্ততা থাকবে না

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ও স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনকারী হিসেবে পূর্বের মতো জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। ডিসি, এসপি, ইউএনও, ওসিদের আর ভোটকেন্দ্র স্থাপনে কোনো ভূমিকা থাকবে না। নির্বাচন কমিশন (ইসি) নতুন করে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা সংশোধন করছে।

এ বিষয়ে বুধবার নির্বাচন কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের হাতে দেওয়া হয়েছিল। এজন্য দুটি কমিটি গঠন করা হয়েছিল, একটি জেলা পর্যায়ে ডিসির নেতৃত্বে এবং অন্যটি উপজেলা পর্যায়ে ইউএনও’র নেতৃত্বে। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।

বর্তমান কমিশন আবারও নীতিমালা সংশোধন করছে এবং ভোটকেন্দ্র স্থাপনের দায়িত্ব ফিরে যাচ্ছে নির্বাচন কমিশনের নিজস্ব জেলা ও উপজেলা কর্মকর্তাদের হাতে।