ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ডিএমপি

প্রকাশিত: 6 March 2025, 7:35 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন যদি সভা, সমাবেশ বা যেকোনো উপায়ে প্রচারণা চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে জননিরাপত্তার প্রতি হুমকি হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণসহ যেকোনো প্রচারণামূলক কার্যক্রম চালালে তা শাস্তিযোগ্য অপরাধ হবে।

ডিএমপি জানিয়েছে, হিযবুত তাহরীরসহ অন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন যদি সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম চালায়, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন