Tuesday, May 26, 2026
26 C
Dhaka
Tuesday, May 26, 2026

নতুন গান নিয়ে আসছেন তাসনিয়া ফারিণ

দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক ও সিনেমায় ইতোমধ্যেই অভিনয়ে নিজেকে মেলে ধরেছেন। তবে সুযোগ পেলেই গান গাইতে ভালোবাসেন তিনি। ফারিণ সংগীতশিল্পী হিসাবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গাওয়ার মধ্য দিয়ে।

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে একটি গান। যা বেশ শ্রোতাপ্রিয়তা পায়। এরপর থেকেই গানে নিয়মিত হওয়ারও আভাস দেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

ফারিণ বলেন, ‘আপাতত এ বিষয়ে কিছু বলতে চাই না। এটা ভক্তদের জন্য আমার পক্ষ থেকে একটি চমক। তাদের জন্যই নতুন আরও একটি গান গাওয়া। এটি যদি দর্শক-শ্রোতা পছন্দ করেন, তাহলে এ মাধ্যমে একটু সময় দেওয়ার ইচ্ছা আছে।’

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক :

বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি অনুসন্ধান ও পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম। ২০১৭ সালের ৫ই নভেম্বর কার্যকর হওয়া আদানি (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিটটি করেন তিনি।

গত ৬ই নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে তিন দিনের মধ্যে আদানি গ্রুপের সঙ্গে একতরফা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা বা বাতিল করতে আইনি নোটিশ পাঠান এই আইনজীবী।

রিট পিটিশনে আব্দুল কাইয়ুম বলেন, অনেক বিশেষজ্ঞ মতামত দিয়েছেন যে এই চুক্তির আওতায় বাংলাদেশ নিম্নগ্রেডের কয়লার এই বিদ্যুতের জন্য অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের তুলনায় উল্লেখযোগ্যহারে বেশি দাম দেবে।

অস্ট্রেলিয়ায় আদানির মালিকানাধীন একটি খনি থেকে কয়লা সরবরাহ করা হবে ভারতে আদানির একটি বন্দরে। সেই কয়লা বাংলাদেশের খরচে তৈরি গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে।

রিট আবেদনে আলজাজিরার একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয় বিপিডিবি মূলত এমন এক বিদ্যুৎ ক্রয় চুক্তি করেছে যেখানে আদানি অস্ট্রেলিয়া থেকে ভারতে কয়লা আমদানি করবে এবং এর পুরো ব্যয় বাংলাদেশকে বহন করতে হবে।

রিট পিটশনে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, এর সঙ্গে কর্মকর্তারা জড়িত না থাকলে পিবিডিবি কীভাবে এই একতরফা চুক্তি করেছে তা অকল্পনীয়।

ফের প্রেমে পড়লেন পরী মণি

অনলাইন ডেস্ক :

ঢালিউড নায়িকা পরীমণি বরাবরই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মনে মেঘ জমলে কিংবা রোদ উঠলেই তার আঁচ পাওয়া যায় ফেসবুকের পাতায়। মাঝেমধ্যেই ফেসবুকে ছবি ও ভিডিও পোস্টের মাধ্যমে যেন বেশ রোমান্টিকভাবেই নিজেকে মেলে ধরেন তিনি। গতকাল সোমবার ভোরের দিকে তেমনই একটি পোস্ট করে ধোঁয়াশা তৈরি করলেন পরীমণি। এসময় নায়িকা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

এতে দেখা যায় গাড়ির খোলা জানালায় আলো-আঁধারির খেলায় মেতে উঠেছে দুটি হাত। ভিডিওর ক্যপশনে অভিনেত্রী ইংরেজীতে লিখেছেন, ‘ইয়েস আই এ্যম ইন লাভ এ্যগেইন’ যাকে বাংলা করলে দাড়ায়, ‘হ্যা আমি আবার প্রেমে পড়েছি’। এদিকে প্রিয় নায়িকার এ পোস্টে ভক্ত ও নেটিজেনদের অনেকে অভিনন্দন জানাচ্ছেন।

আবার কিউ কেউ পরী মজা করছেন কিনা এমন সন্দেহ প্রকাশ করছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে পরীমণির ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর পরীমণি তার সন্তানের জন্য হয়ে উঠেছেন ওয়ান ম্যান আর্মি।

নভেম্বরের দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৪ লাখ ডলার

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে বৈধপথে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে; দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ হাজার ৬২ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। সে হিসেবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৪ লাখ ডলার বা ৯৪১ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সবশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি অক্টোবর মাসের প্রথম ১৬ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৫ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩২ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত অক্টোবর মাসে দেশে বৈধপথে প্রায় ২৪০ কোটি (২ দশমিক ৪০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ ছিল ২৮ হাজার ৭৪০ কোটি টাকা। অক্টোবরে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স আসে ৭ কোটি ৭৩ লাখ ডলার। একক মাস হিসেবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ২১ শতাংশ। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৮৯৩ কোটি ৭৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

আলোচিত সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। ব্যাংকগুলো হলো রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল, বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাবাক। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও পদ্মা ব্যাংক। আর বিদেশি খাতের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। গত ২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

১৯কোটি ডিম আমদানির অনুমতি

অনলাইন ডেস্ক :

দাম নিয়ন্ত্রণে রাখতে ৪৩টি প্রতিষ্ঠানকে আরও ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয় গত ১৮ নভেম্বর এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতরকে চিঠি দিয়েছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।

এর আগে গত ২৩ অক্টোবর ১২ টি প্রতিষ্ঠানকে ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। আর ৭ অক্টোবর সাড়ে ৪ কোটি ডিম আমদানির অনুমতি পেয়েছিল সাড়ে ৪ কোটি ডিম। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ অনুমতি বলবৎ থাকবে।

এড. কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ, পরে শুনানি শেষে বিচারক জিয়াদুর রহমান জুম্মান এ আদেশ দেন।

এদিকে সোমবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়।

ইতোমধ্যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে গণমাধ্যমকে জানান সংস্থার উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদক সূত্রে জানা যায়, সাবেক খাদ্যমন্ত্রী ও আইন প্রতিমন্ত্রী এবং ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল ইসলাম নিজের এবং তার স্ত্রী-সন্তানদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশির ভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেছেন। খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি।

দ্রুত নির্বাচন দিন, মানুষের আস্থা ফিরে আসবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

“অন্তর্র্বতী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাজনীতি একটি বিজ্ঞান, এজন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপি কি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে? না। দ্রুত নির্বাচন দিলে দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন দিলে দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। নির্বাচন কমিশন ঠিক করে দ্রুত নির্বাচন দিন, একটি রোডম্যাপ ঘোষণা দেন। তাহলে মানুষের মনে আস্থা আসবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচিত হয়ে এলে আমরা একা দেশ চালাব না। আমরা একটি জাতীয় সরকার গঠন করব। যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল তাদের নিয়ে দেশ পরিচালনা করা হবে। তাহলে সমস্যাটা কোথায়? সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের ওপর আসতে শুরু করেছে।

দেশের সবচেয়ে ক্ষতি করেছেন শেখ হাসিনা– উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের সব অর্জন ১৫ বছরে শেষ করেছে তিনি।

খালেদা জিয়ার সংসদীয় সরকার ব্যবস্থা ঘোষণার মধ্য দিয়েই স্বৈরাচার এরশাদকে সরানো গেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করল, তখন আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। কেন পারলাম না? এটা তো সত্য? ১৫ বছর লড়াই সংগ্রাম করে আমরা তাকে সরাতে পারিনি। তবে ফাইনাল গোলটা কিন্তু ছেলেরা দিয়েছে। এটা তো স্বীকার করতেই হবে।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির অগ্রাধিকার হচ্ছে দেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা মাধ্যমেই তো আমরা সংস্কারের ৩১ দফা তুলে ধরেছি। এখন নতুন যারা আসছেন তারা একেকজন একেক কথা বলে যাচ্ছেন। অন্তর্র্বতী সরকারে যারা আছেন তারা তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই। রাজনীতি একটি বিজ্ঞান, এজন্যই তো বলা হয় পলিটিক্যাল সায়েন্স। বিএনপি কি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে? না। দ্রুত নির্বাচন দিলে দেশের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের ইন্টেলিজেন্সের ভেতরে তথ্য ছিল না? তারা কি এর বিরুদ্ধে ব্যবস্থা আগে নিতে পারতেন না? আসলে সরকার এখনো স্টেবল হতে পারেনি। তাই বলছি নির্বাচন কমিশন ঠিক করে নির্বাচন দেন, একটি রোডম্যাপ ঘোষণা দেন। তাহলে মানুষের মনে আস্থা আসবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেকে হতাশ হয়ে পড়েছেন। অনেকে বলাবলি করছে এজন্যই কি সংগ্রাম করেছি? এতে আমাদের শত্রুরা সুযোগ নেবে। সরকার থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে। তবে আমি বলতে চাই, যেকোনো একদিকে ফোকাস দিন। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দিন। বাকি সংস্কারগুলো নির্বাচিত হয়ে যারা আসবেন তারা করবে।

বিএনপি মহাসচিব বলেন, ৫৩ বছরে আমরা কি সাফল্য অর্জন করেছি শিক্ষা খাতে, বিশ্বের এক হাজার ইউনিভার্সিটির মধ্যে আমাদের একটি ইউনিভার্সিটি সিরিয়ালে আসে না। কারণ আমরা ঐক্যবদ্ধ জাতি না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভূঁইয়া, ড্যাবের সাবেক সভাপতি প্রফেসর ড. আজিজুল হক, ড্যাবের সভাপতি ড. হারুন আল রশীদ, প্রফেসর ড. আবু আহমেদ প্রমুখ।

ভারতকে অবশ্যই হাসিনাকে ফিরিয়ে দিতে হবে: ড. ইউনূসের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

একইসঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা, সে প্রশ্নেও কথা বলেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

সংবাদমাধ্যমটি বলছে, ঢাকায় নিজের বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে অধ্যাপক ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি তার সরকার গঠনের ১০০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন এবং উগ্রপন্থার উত্থান ও হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে “প্রোপাগান্ডা” বলে অভিহিত করেছেন।

বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের ১০০ দিন পূর্তিতে দেশের আইন-শৃঙ্খলা এবং অর্থনীতি ইস্যুতে করা এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করছি, তবে আমি বলব না যে আমরা এখনই “এ” গ্রেড পেয়েছি। অন্য ইস্যুতে বলব- অর্থনীতির ক্ষেত্রে আমাদের অর্জন “এ- প্লাস” কারণ আমরা উত্তরাধিকার সূত্রে ছিন্নভিন্ন অর্থনীতি পেয়েছিলাম। সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকিং ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশে উন্মত্ত ব্যাংকিং সিস্টেম ছিল। খারাপ ঋণ ছিল, ৬০ শতাংশ অশোধিত ঋণ। বহু ব্যাংক একে অপরের সাথে কীভাবে লেনদেন করতে হয়, গ্রাহকদের সাথে কীভাবে আচরণ করতে হয়- ইত্যাদি জানেই না। আমাদের প্রায় অকার্যকর একটি আর্থিক ব্যবস্থা ছিল। তাই সেখান থেকে, আমরা ব্যাংকিং সিস্টেমকে আবার কার্যকর করে এই পর্যায়ে এসেছি।

তিনি আরও বলেন, যদিও অবস্থা এখনও নিখুঁত নয়, তবে অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমরা দায়িত্ব নেওয়ার সময় আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম ছিল, কিন্তু এখন গত ১০০ দিন ধরে মাসে মাসে এটি বৃদ্ধি পাচ্ছে। আমরা আমাদের ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছি এবং এটি আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করেছে। আমরা মুদ্রাস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছি।

সর্বোপরি, আমরা প্রচুর পরিমাণে বৈশ্বিক সমর্থন পেয়েছি- আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের সাথে ব্যবসা করছে, আমাদের আরও সহযোগিতার আশ্বাস দিচ্ছে যাতে বিনিয়োগের দ্বার উন্মোচন করা যায় ইত্যাদি। আমি জাতিসংঘের সাধারণ পরিষদে বৈঠকের অবসরে প্রেসিডেন্ট বাইডেন এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধানসহ অনেক সরকারপ্রধানের সাথে দেখা করেছিলাম এবং আরও অনেকের সাথে কথা হয়েছে যারা আমাদের আর্থিক সহায়তা এবং রাজনৈতিক সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এমন কর্মকর্তারা আছেন যারা বিনিয়োগকারীদের সমস্যা দ্রুত সমাধান করতে প্রস্তুত যাতে তারা বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতায় আটকা না পড়েন, ওয়ান-স্টপ পরিষেবা আছে যেখানে বিনিয়োগকারীরা তাদের কাজগুলো করতে পারেন। তাই আমি বলব- দেশ খুবই ইতিবাচক পথে আগাচ্ছে।

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়া এবং তিনি বাংলাদেশের সমালোচনা করে অত্যন্ত কড়া বিবৃতি দিয়েছেন দাবি করে নতুন মার্কিন প্রশাসনের সাথে আন্তর্জাতিক সমর্থনও অব্যাহত থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমার মনে হয় না ট্রাম্প বাংলাদেশ নিয়ে কোনো বক্তব্য দিয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে এবং সংখ্যালঘুদের বিষয়ে তিনি (ট্রাম্প) সম্ভবত ভালোভাবে অবহিত নন। এটা একটা প্রোপাগান্ডা যা সারা বিশ্বে চলছে। কিন্তু যখন তিনি বাংলাদেশের সাথে সম্পর্কের বাস্তবতায় আসবেন, তখন ট্রাম্প অবাক হবেন যে- তাকে যে ধারণা দেওয়া হয়েছে তার থেকে বাংলাদেশ কতটা আলাদা।

আমি মনে করি না, যুক্তরাষ্ট্রে একজন নতুন প্রেসিডেন্ট এসেছেন মানে সবকিছু বদলে যাবে। প্রেসিডেন্টের পরিবর্তনের কারণে পররাষ্ট্রনীতি এবং দেশ অনুযায়ী সম্পর্ক সাধারণত পরিবর্তিত হয় না। এছাড়াও ট্রাম্প ২.০-তে যদি কোনো পরিবর্তন হয়, তাহলে আমাদের মনে রাখবেন এখন বাংলাদেশ ২.০ আছে, যাকে আমরা নতুন বাংলাদেশ বলি। সুতরাং আমরা অপেক্ষা করব এবং যদি মার্কিন প্রতিনিধিরা এসে আমাদের দেখে-পরীক্ষা করে এবং যদি দেখে আমাদের অর্থনীতি ভালো চলছে, তারা খুব আগ্রহী হবে। তারা বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি ক্রেতা, তাই আমাদের দিক থেকে এটি খুব ভালো সম্পর্ক যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরও জোরদার হবে।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের দেওয়া বেশ কয়েকটি বিবৃতির বিষয়ে ড. ইউনূস বলেন, প্রধানমন্ত্রী মোদির সাথে আমার প্রথম ফোন কলে (১৬ই আগস্ট), তিনি ঠিক এটাই বলেছিলেন- বাংলাদেশে সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ইত্যাদি। আমি তাকে খুব স্পষ্টভাবে বলেছি, এটা প্রোপাগান্ডা। অনেক সাংবাদিক এখানে আসার পরে, কিছু উত্তেজনা সম্পর্কে কিছু প্রতিবেদন এসেছে, তবে মিডিয়াতে যেভাবে বলা হয়েছে পরিস্থিতি তেমন নয়। এই প্রচার-প্রোপাগান্ডা বাস্তবতার সাথে যায় না।

সংখ্যালঘুদের অধিকার নিয়ে কমিশন করা নিয়ে প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মানবাধিকার কমিশন আছে এবং কেন সংখ্যালঘুদের জন্য আলাদাভাবে করতে হবে? আমি (সংখ্যালঘু গোষ্ঠীকে) বলেছি, আপনারা দেশের নাগরিক। আপনাদের সমস্ত অধিকার সংবিধান দ্বারাই নিশ্চিত করা আছে। আমরা সকলেই চাই মানবাধিকার প্রতিষ্ঠিত হোক এবং সংবিধান আমাদেরকে যে সমস্ত অধিকার দিয়েছে সেগুলোও প্রতিষ্ঠিত হোক। আমাদের সংবিধান কমিশনে কে আছে এবং কে এর প্রধান (যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষাবিদ আলী রিয়াজ) আছেন সেটি আগে দেখুন এবং তারপর আপনি যা বলছেন তার সাথে সমন্বয় করার চেষ্টা করুন…অন্যথায় এটি পুরোটাই প্রোপাগান্ডা।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দেখা না হওয়া নিয়ে ড. ইউনূস বলেন, হ্যাঁ, এটি এখনও ঘটেনি। আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছি, তখন মোদি সেখান থেকে চলে গিয়েছিলেন। আমি বাকুতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলাম, কিন্তু মোদি সেখানে ছিলেন না, বিমসটেক (থাইল্যান্ডে) বাতিল করা হয়েছে এবং আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যায়নি। কিন্তু তার মানে এই নয় যে- আমরা দেখা করব না। আমরা শুধু প্রতিবেশী নই, ইতিহাস আমাদের একত্র করেছে। ভূগোল আমাদের একত্রিত করেছে। ভাষাগত সম্পর্ক আমাদের একত্রিত করেছে। সাংস্কৃতিক যোগসূত্র আমাদের একত্রিত করে। প্রথম দিন থেকেই আমি প্রধানমন্ত্রী মোদিকে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছি। সার্ককে অকার্যকর গোষ্ঠী হতে হবে কেন? এমনকি আমি এটাও পরামর্শ দিয়েছিলাম যে, সার্ক নেতারা নিউইয়র্কে মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও যেন বৈঠক করতে পারেন।

ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ৫ই আগস্টের ঘটনা কীভাবে প্রভাবিত করতে পারে এমন প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, কেন এটা (ভারতের জন্য ধাক্কা) হবে? বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে ভারতেরও ওই দিনটি উদযাপন করা উচিত যে, বাংলাদেশ এমন একটি শাসন থেকে মুক্ত হয়েছে যেখানে মানুষ কষ্ট পেয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, অনেককে গুম করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ভারতের উচিত আমাদের তরুণদের যোগদান করা এবং একসাথে উদযাপন করা, যেমনটা অন্যান্য অনেক দেশ করে থাকে।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে শেখ হাসিনার উপস্থিতি উভয় দেশের সম্পর্কের জন্য অসুবিধা সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, হাসিনার ভারতে বসবাস করা, অন্তত আপাতত কোনো সমস্যা নয়। তবে তিনি বাংলাদেশের বিষয়ে কথা বললে সমস্যা। তিনি বাংলাদেশিদের সাথে কথা বলছেন এবং এটি রাজনৈতিক কর্মকাণ্ড। তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটাই সমস্যা।

তিনি আরও বলেন, হাসিনা এসব কর্মকাণ্ডের মাধ্যমে ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় বের হয়ে তার কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করতে বলছেন এবং তার সেই অডিও রেকর্ডও প্রচার করা হচ্ছে, তাদেরকে তিনি ডোনাল্ড ট্রাম্পকে (ঢাল হিসেবে) ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন, যাতে পুলিশ তাদের বাধা দিলে তারা বলতে পারে- বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করছে।

হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ড. ইউনূস বলেন, আমরা তাকে ফিরিয়ে আনতে সব আইনি উপায় অবলম্বন করব। তবে প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী যদি ভারত হাসিনাকে ফিরিয়ে না দেয় তাহলে কী হবে এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আপনি বলতে চাচ্ছেন- ভারত চুক্তি লঙ্ঘন করবে? হ্যাঁ, চুক্তিতে এই ধরনের ধারা আছে, কিন্তু হাসিনাকে রাখতে যদি ভারত সরকার সেগুলোকে ব্যবহার করে তাহলে আমাদের (বাংলাদেশ ও ভারত) মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না। আমাদের অন্তর্র্বতী সরকার খুবই স্বল্পস্থায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু আমরা মিমাংসা করতে পারব না। কিন্তু এটা (হাসিনাকে ফেরত না দেওয়ার বিষয়টি) আমাদের পরে আসা কোনো সরকারও উপেক্ষা করবে না।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দল সম্পর্কে সিদ্ধান্ত নিতে চাইনি, এবং বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) বলেছে, সব রাজনৈতিক দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাই তারা ইতোমধ্যেই তাদের রায় দিয়েছে এবং আমরা দেশের একটি বড় দলের মতামতকে অস্বীকার করতে পারি না।

তাহলে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আপনার কোনো আপত্তি নেই? এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমি রাজনীতিবিদ নই যে- একটি দল বা অন্য দল বেছে নেবে। আমি রাজনীতিবিদদের ইচ্ছা পূরণ করছি। আমি নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখি না বলেও মন্তব্য করেন তিনি।

5 Iconic TV Show Sets You Can Actually Visit

The Allure of Extreme Wealth

When the term ‘billionaire’ graces our ears, it’s easy to conjure images of unimaginable opulence—mansions sprawling across acres of land, fleets of luxury cars, and holidays on private islands. Yet, beneath this veil of material wealth lies a more enigmatic layer, particularly concerning the lives of the heirs and heiresses destined to inherit these colossal fortunes. Born into a life of privilege that far exceeds the norm, they inhabit a reality that is almost unfathomable to the average person. But, as we peel back the layers of glitz and glamor, we find that these heirs often harbor secrets, struggles, and life stories that are far from a fairytale narrative.

The Burden of Expectations

While the advantages of being born into a billionaire family are obvious—access to the best education money can buy, extensive travel experiences, and an almost guaranteed position of power in society—the downsides are less visible but no less real. The weight of expectation is monumental.

From a young age, many are meticulously groomed to take over family enterprises that are often multinational conglomerates. They’re exposed to boardroom discussions before most kids learn algebra, and their life paths are usually pre-decided by the generation before them. The emotional and psychological toll of this can be immense. High-profile parents often have unspoken, yet palpable, expectations that their children will not just inherit the family business but also expand it. This pressure to succeed, coupled with the world’s watchful eyes, often leads to various forms of anxiety and mental health issues, carefully hidden behind closed doors.

Hidden Lives: A Double-Edged Sword of Privacy and Isolation

Given their enormous financial worth, billionaire heirs are naturally targets for all kinds of threats, including kidnapping and extortion. This leads to a life that’s very private but also exceedingly isolated. It’s not uncommon for them to live in gated communities, attend private schools with other children of a similar socioeconomic status, and have their social activities carefully curated and supervised. While these measures ensure physical safety, they also result in a form of social isolation that makes it exceedingly difficult for these young people to form genuine, trusting relationships. Constantly shadowed by bodyguards, their interactions with the outside world are carefully monitored, which can lead to a distorted sense of reality and a deep-seated paranoia about people’s motives.

Philanthropy and Social Responsibility: Changing the Narrative

On the brighter side, a new wave of billionaire heirs and heiresses is emerging, armed with a heightened sense of social responsibility. Uncontent to simply coast along on family wealth, they’re actively working to reshape the societal impact of their fortunes. These individuals are not just pledging portions of their wealth to charitable foundations, but they are also deeply involved in issues that affect the global community, such as climate change, educational inequality, and systemic poverty.

They’re attending global summits, partnering with NGOs, and creating their own charitable initiatives to address issues they’re passionate about. Whether motivated by genuine altruism or a savvy public relations strategy, this shift towards philanthropy is a promising sign, indicating a more conscientious generation of billionaires to come.

The Complexity of Privilege

Navigating the nuanced realities of extreme wealth, especially as a young heir or heiress, is a monumental task that extends far beyond managing a financial portfolio. The challenges are multifaceted, affecting not just their material lives but also their emotional and psychological well-being. They bear the weight of generational expectations and immense responsibility, live secluded lives devoid of true personal freedom, and yet many are rising to the occasion, striving to convert their inherited wealth into meaningful change. While society often paints them with a broad brush of privilege, taking the time to understand their complexities allows us to see them as more than just their bank accounts. They’re human beings, molded by a set of incredibly unique and challenging circumstances, navigating a world that most of us will never fully understand.

Why TV Series Finales Are So Hard to Get Right

সর্বশেষ খবর

শাহরুখের কিং সিনেমায় দেখা যাবে রণবীরকে!

0
অনলাইন ডেস্ক: বলিউডে এখন নতুন গুঞ্জন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও...