অনলাইন ডেস্ক:
বিদেশে আত্মগোপন থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে গুলি চালানোর অভিযোগে সাদ্দাম হোসেনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন এবং বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলার উত্তরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। গত ৪ ও ৫ আগস্ট দেবিদ্বার উপজেলা সদরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল এবং স্কুলছাত্র সাব্বির হোসেন। সাদ্দামের বিরুদ্ধে এসব হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, সরকারের পতনের পর থেকে সাদ্দাম বিদেশে আত্মগোপন করেছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য দেশের সব বিমানবন্দর এবং স্থলবন্দরে তথ্য পাঠানো হয়েছিল। দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন ইলিয়াস জানান, “ডিএমপির বিমানবন্দর থানা থেকে ভোর ৪টার দিকে সাদ্দামের গ্রেপ্তারের খবর পেয়ে আমরা তাকে থানায় হস্তান্তর করেছি। বিকালের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।”




















