Wednesday, September 30, 2026
28 C
Dhaka
Wednesday, September 30, 2026

দিনাজপুর মেডিকেলে সহকর্মীকে লাঞ্ছিতের প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিভাগে এক চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।

গত ২৬ ডিসেম্বর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক গাইনি বিভাগের সার্জন চিকিৎসক আরজু শামীমা রহমানকে এক রোগীর স্বামী ও স্বজনদের হাতে লাঞ্ছনার শিকার হওয়ার পর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামেন মেডিকেল কলেজসহ সহকর্মী চিকিৎসকরা।

কর্মসূচিতে বক্তব্য দেন, গাইনি চিকিৎসক অধ্যাপক ইসরাত শারমিন, গাইনি চিকিৎসক অধ্যাপক জাহান আরা বেগম মুন্নী, শিশু রোগ চিকিৎসক ফাতেমা ফারজানা, সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।

আন্দোলনকারী চিকিৎসকরা জানান, গত ২৫ ডিসেম্বর অন্য চিকিৎসা কেন্দ্র থেকে রেফার্ড করা একজন রোগীনিকে ২৬ ডিসেম্বর সিজারিয়ান অপারেশেনের সিদ্ধান্ত নেন গাইনি বিভাগের সার্জন সহকারী অধ্যাপক ডাক্তার আরজু শামীমা রহমান।

চিকিৎসকের নির্দেশনা না মেনে সকালে কেক বিস্কুট খেয়ে নেওয়ায় জটিলতার আশঙ্কায় ওই রোগীনিকে এনেসথেসিয়া দেওয়ার মতো ফিটনেস না থাকায় রোগীনিকে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করতে সম্মত হননি চিকিৎসক আরজু শামীমা রহমান। এসময় তাকে অপারেশন থিয়েটারের সামনে ধাক্কাধাক্কিসহ লাঞ্ছিত করেন ও রোগীনির স্বামী-স্বজনরা।

এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

—–ইউএনবি

চীনে ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহত ৫৩

অনলাইন ডেস্ক:

চীনের পশ্চিমাঞ্চলীয় শিজাং প্রদেশে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাতে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৬২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে জিগাজে শহরের ডিংরি কাউন্টিতে এই শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ জানালেও, চীনা কর্তৃপক্ষ এটি ৬ দশমিক ৮ বলে নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তি ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এদিকে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বত অঞ্চলে, যেখানে ভারত এবং ইউরেশিয়া টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটছে। এটি হিমালয়ের শৃঙ্গগুলোর উচ্চতাকেও প্রভাবিত করেছে।

চীনের সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রের আশপাশের গড় উচ্চতা প্রায় ৪ হাজার ২০০ মিটার (১৩ হাজার ৮০০ ফুট)। এই অঞ্চলের ৫ কিলোমিটার পরিধির মধ্যে অবস্থিত বেশ কয়েকটি ছোট সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল লাসা থেকে ৩৮০ কিলোমিটার এবং জিগাজে শহর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত।

নেপালের রাজধানী কাঠমান্ডুতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি দুর্গম এলাকায় এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ১০০ বছরে এই অঞ্চলে ৬ বা তার বেশি মাত্রার ১০টি ভূমিকম্প আঘাত হেনেছে।

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ২৪ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সকাল ৯টা ১৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, চারতলা ভবনের দ্বিতীয় তলায় একটি ‘ল’ চেম্বারে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ইউনিটসহ মোট ৬টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক:

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল ৭টা ৫ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার থেকে ৬১৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

মেট্রো রেলের টিকিটে ভ্যাট মওকুফ করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়ে দিয়েছে, মেট্রো রেলের টিকিটে কোনো মূল্য-সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না। সোমবার (৬ জানুয়ারি) এক আদেশে তারা এ নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়া থেকে কর মওকুফ করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে মেট্রো রেলকে আরও জনপ্রিয় ও ব্যয় সাশ্রয়ী করে তোলার লক্ষ্য সামনে রাখা হয়েছে। আদেশে বলা হয়েছে, “মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।”

এছাড়া, “দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর (ভ্যাট) মওকুফ করা হলো,” এমনও উল্লেখ করা হয় এনবিআরের আদেশে।

রোজা সম্পর্কে কিছু অজানা কথা

অনলাইন ডেস্ক:

দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখনও শিরোনামে রয়েছে। তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিয়ে এখনো ভক্তদের মধ্যে তুমুল চর্চা চলছে। তবে প্রশ্ন হচ্ছে, তাহসানের সঙ্গে বিয়ের আগে রোজাকে কতটা চিনতেন তার অনুরাগীরা? মূলত, তাহসানের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই রোজা আহমেদ নেটিজেনদের কাছে পরিচিত ছিলেন।

সম্প্রতি রোজার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। সেখানে রোজা তার ক্যারিয়ার, পেশা এবং নানা অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। একসময় মডেল ও অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল তার, এমনকি জয়া আহসান কিংবা মৌয়ের মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছেন তিনি। রোজা বলেন, “একসময় ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব।”

সাক্ষাৎকারে ভ্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা উঠলে রোজা বলেন, “এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ভ্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি। তবে যারা এই পেশায় আছেন, তাদের আমি অনেক সম্মান করি, তারা অনেক ভালো করছেন।”

এছাড়াও, রোজা মেকআপ শিল্পী হিসেবে তার কাজের প্রসঙ্গে বলেন, “আমাদের অনেক সিনিয়র ভ্লগার যারা আছেন, যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে, তারা অনেক কষ্টে এই জায়গাতে এসেছেন, আর আমরা তাদের থেকেই শিখেছি। যখন আমরা ভ্লগার বলতে কিছু বুঝতাম না, তখন তাদের হাত ধরে বাংলাদেশে ভ্লগ এসেছে।”

ব্র্যান্ড প্রোমোটারদের ফটোশ্যুট নিয়ে কিছু অভিযোগ আসার প্রসঙ্গে রোজা বলেন, “আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামী-দামী সেলিব্রেটির কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি, তারাও আমাদের নিচ্ছেন—আমরা কেন নেব না। এটা একটা ব্যবসা, আফটার অল।”

নিজের মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ প্রসঙ্গে রোজা বলেন, “চাই আমার কাজকে সবাই জানবে। আমি বেছে কাজ করি, কারণ আমি একজন প্রোফেশনাল মেকআপ আর্টিস্ট।” তিনি আরও জানান, “ওরা যখন চায়, তখনই করতে হবে, না হলে কাজ হারিয়ে যায়। কিন্তু দিনশেষে এটা নিয়ে আমার আফসোস হয় না, কারণ কাজগুলো আমি শখের বসে করছি।”

রোজা আহমেদ বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা এক সাধারণ পরিবারের মেয়ে। তিনি পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজি নিয়ে এবং কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন। এরপর তিনি নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন এবং বর্তমানে একজন সফল উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।

একের পর এক ফ্লপ প্রসঙ্গে খোলামেলা মন্তব্য অক্ষয় কুমারের

অনলাইন ডেস্ক:

নতুন বছরেই মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বলিউড ছবি ‘স্কাই ফোর্স’। কিন্তু গত বছর তার একাধিক ছবিই বক্স অফিসে ফ্লপ হয়েছে, যা বি-টাউনে বেশ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে, এই ফ্লপের ঘটনাটি তার জন্য নতুন নয়, এমনটাই জানালেন খিলাড়ি অভিনেতা নিজে।

অক্ষয় কুমার তার ক্যারিয়ারে ৩৩ বছর ধরে কঠিন পরিশ্রম করে আসছেন, এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, তিনি বক্স অফিসে আবারও সফল হবেন। ফ্লপ প্রসঙ্গে তিনি বলেন, “এটা তো প্রথমবারের জন্য নয়। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো, তুমি কঠিন পরিশ্রম করে যাও। আমি নিজেকে সেটাই বলি, আর যদি কেউ আমার সঙ্গে এ নিয়ে কথা বলে, আমি তাকেও সেটাই বলি—কঠিন পরিশ্রম করে যাও।”

এছাড়া, অক্ষয় কুমার আরও জানান, অনেকেই তাকে বছরে এক বা বড়জোর দুটি ছবি করার পরামর্শ দিয়েছেন। তবে, তিনি তার কাজের প্রতি ভালোবাসা ও আগ্রহের কথা জানিয়ে বলেন, “যদি কাজ করতে পারি, তাহলে কেন করব না? আমার পুরো ক্যারিয়ার তো এর ওপরই নির্ভর করে। অনেকেই আমাকে কনটেন্ট দেখে ছবি না করার কথা বলেছেন, কিন্তু আমি সেটা ছাড়তে পারব না। আমি বিভিন্ন ধরনের ছবি করতে চাই।”

অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবির ট্রেলার সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

৮২তম গোল্ডেন গ্লোবে ‘এমিলিয়া পেরেজ’ বাজিমাত

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। বিশ্ব বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীনতম পুরস্কার এটি। পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে বসে এই আসর। যেখানে বাজিমাত করে সর্বাধিক চারটি পুরস্কার জিতে ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটি বাজিমাত করে। ৮২তম গোল্ডেন গ্লোব উঠলো যাদের হাতে-

সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট (এ২৪)

সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)

সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)

সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)

সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)

সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)

সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)

সেরা মৌলিক আবহ সংগীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)

সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)

সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)

সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
ভায়োলা ডেভিস

টেলিভিশন বিভাগ

সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)

সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
জিন স্মার্ট (হ্যাকস)

সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি
বেবি রেইন্ডিয়ার (নেটফ্লিক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
কলিন ফারেল (দ্য পেঙ্গুইন)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি)
জোডি ফস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি)

সেরা পার্শ্ব অভিনেতা
তাদানোবু আসানো (শোগান)

সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসিকা গানিং (বেবি রেন্ডিয়ার)

সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স
আলি ওয়াং (আলি ওয়াং: সিঙ্গেল লেডি, নেটফ্লিক্স)

ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
টেড ড্যানসন

বেপজা বিদেশে বাংলাদেশের প্রচারণা বাড়াবে : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) দেশের শিল্প খাতে আরও বিনিয়োগ আনার জন্য বিদেশে বাংলাদেশের প্রচারণা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার ঢাকায়, তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেপজার ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনকালে তিনি এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক কূটনীতির জন্য একটি টিম তৈরি করুন এবং বিদেশে বাংলাদেশের প্রচারণা চালান।’ তিনি বেপজা কর্মকর্তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করারও নির্দেশ দেন। এছাড়া, বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এই প্রচারণায় যুক্ত করতে বলেন, যাতে বিনিয়োগকারীরা ভাষাগত সমস্যার কারণে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত না হন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং বৈশ্বিক পরিস্থিতির পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, ‘গত তিন সপ্তাহে চীনা বিনিয়োগকারীদের কাছ থেকে ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছি এবং আরও বিনিয়োগের জন্য আলোচনা চলছে।’

বর্তমানে বাংলাদেশে ৮টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) রয়েছে, যেখানে ৪৫২টি কারখানা চালু আছে এবং আরও ১৩৬টি কারখানা নির্মাণাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে ১০০টির বেশি কারখানা স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন। বাকি কারখানাগুলো যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে।

এই কারখানাগুলোর মধ্যে বেশিরভাগ তৈরি পোশাক, টেক্সটাইল এবং পোশাক সামগ্রী উৎপাদন করে, এবং বাকি কিছু অন্যান্য পণ্য যেমন কফিন ও খেলনা তৈরি করে। মেজর জেনারেল জিয়া প্রধান উপদেষ্টাকে কিছু গুরুত্বপূর্ণ চাহিদার কথা জানিয়েছেন, যার মধ্যে রয়েছে নিরবচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহ, বেপজা এলাকায় বন্ডেড গুদাম সুবিধা, চট্টগ্রাম-সাংহাই সরাসরি বিমান সংযোগ এবং সাংহাইয়ে ভিসা কাউন্সিলর সেবা চালু করা।

প্রধান উপদেষ্টা ইউনূস রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নের কথাও বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী দেশ থেকে জ্বালানি আমদানি করে লাভবান হতে পারে কি-না, তা খতিয়ে দেখতে হবে।’

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী লক্ষ্যভিত্তিক অর্থনৈতিক কূটনীতির ওপর জোর দেন। তিনি বলেন, বিদ্যমান বিদ্যুৎকেন্দ্র থেকে শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সমন্বিত বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য প্রণোদনা দেওয়া উচিত এবং এই অঞ্চলের সুবিধাগুলো বিশ্বব্যাপী প্রচার করতে হবে, যাতে আরও বিনিয়োগ আনা যায়।

সভায় প্রধান উপদেষ্টার মূখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

স্বচ্ছতা ফিরিয়ে আনতে ৬টি ব্যাংকে নিরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক:

আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত দেশের ৬টি ব্যাংকের সম্পদের গুনমান মূল্যায়নে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই) ও কেপিএমজিকে নিয়োগ দিয়েছে। এ পদক্ষেপটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইওয়াই গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামিক ব্যাংক এবং কেপিএমজি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিরীক্ষা করবে। এই নিরীক্ষা ব্যাংকগুলোর আস্থাশীলতা এবং আর্থিক অনিয়মের উপর বিস্তারিত পর্যালোচনা করবে।

নিরীক্ষার জন্য বাছাই করা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা জানিয়েছেন, ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা (এমডি) পদে ফিরতে পারবেন কিনা, তা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হবে। নিরীক্ষায় যদি প্রমাণিত হয় এমডিরা আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত নন, তাহলে তারা আবার তাদের ভূমিকায় ফিরে যেতে পারেন। অন্যথায় তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।

এছাড়া, ৬টি ব্যাংকের মধ্যে চারটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

এডিবি সম্প্রতি বাংলাদেশে প্রতিনিধি পাঠিয়েছে এবং তারা ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান পর্যালোচনার সুপারিশ করেছে, যা এই উচ্চ পর্যায়ের নিরীক্ষার প্রয়োজনীয়তা সৃষ্টি করেছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে বিস্তারিত তথ্য চেয়ে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে এবং চেয়ারম্যানদের নিরীক্ষা দলকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক পরিদর্শনে বিপুল পরিমাণ অর্থ উত্তোলনের আশঙ্কাজনক নমুনা পাওয়া গেছে, যা তদন্তের জন্য এক নতুন স্তর তৈরি করেছে।

অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণের এই কার্যক্রম সরকারের নিরন্তর প্রচেষ্টার অংশ, যাতে দেশের ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা যায়।

সর্বশেষ খবর

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

0
অনলাইন ডেস্ক: মুক্তির সাত বছর পর বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেল ও ডিজনির জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন সিনেমার ভিড়েও বক্স অফিসে দাপট...