রাজধানীতে এলোপাতাড়ি গুলি, একজনের প্রাণ গেল

নিজস্ব :প্রতিবেদক

রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা। এসময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। দুর্বৃত্তরাও পালিয়ে যান।

সোমবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে ঠিক কয়টায় ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

তথ্য সূত্রে জানা গেছে, ঢাকা ন্যাশনাল মেডিকেলের কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে পালায় দুর্বৃত্তরা। এতে একজন গুলিবিদ্ধ হন। তাকে তাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।