ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: 24 November 2026, 6:21 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নরসিংদী। এই সিদ্ধান্তের বিরোধিতা করে মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ শিক্ষার্থী।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের অধীনে কলেজটি স্থানান্তরের পরিকল্পনা তাদের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষার্থীদের স্বার্থ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত গ্রহণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি করেন তারা। অবিলম্বে এই স্থানান্তরের আলোচনা ও উদ্যোগ স্থগিতের দাবি জানান আন্দোলনকারীরা।

প্রায় আধঘণ্টা ধরে চলা এই অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে মহাসড়ক স্থায়ীভাবে অবরোধ করবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বস্ত করলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান। তবে সংসদ সদস্যের আশ্বাসের পরও দাবি বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা রয়ে গেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টায় কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মন্তব্য করুন