৯ বছরের কারাদন্ড, দেশ থেকে খালাস পেলেন বিএনপি নেতা টুকু

অনলাইন ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে হাইকোর্টের দেওয়া ৯ বছরের কারাদ-াদেশ থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার আপিল মঞ্জর করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সম্পত্তির হিসাব ও আয়ের উৎস গোপন করার অভিযোগে দুদকের উপ-পরিচালক শাহরিয়ার চৌধুরী ২০০৭ সালের ২১ মার্চে টুকুর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন। কমিশনের উপ-পরিচালক এসএমএম আখতার হামিদ ভূঞা ওই বছর ২৮ জুন মহানগর হাকিম আদালতে মামলায় অভিযোগপত্র দেন।

মামলার রায়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর টুকুকে ৯ বছরের কারাদ- দেন বিচারিক আদালত। দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২)(ক) ধারায় দুই বছর এবং ২৭ (১) ধারায় সাত বছর এবং ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট ২০১১ সালের ১৬ জুন তাকে খালাস দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে ২০১৪ সালের ২১ জানুয়ারি খালাসের রায় বাতিল করে পুনঃশুনানির আদেশ দেন আপিল বিভাগ। আপিল বিভাগের এই রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন টুকু। পরে সেই আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এরপর হাইকোর্ট বিভাগে আপিলের পুনঃশুনানি শুরু শেষে ২০২৩ সালের ৩০ মে এর আগে ২০২৩ সালের ৩০ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই দন্ড বহাল রেখে রায় দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন ইকবাল হাসান মাহমুদ টুকু।