অপারেশন ডেভিল হান্ট: ময়মনসিংহে গ্রেপ্তার ২২

অনলাইন ডেস্ক:

ময়মনসিংহে অপারেশন ডেভিল হান্টের আওতায় গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে গামারীতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৩) সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছেন।

এ বিষয়ে গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাত ১২টা থেকে গত মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জেলা জুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।