নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সময়সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১০ আগস্ট। আর ১১ আগস্ট থেকে শুরু হয়ে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার সই করা সময়সূচি প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি:
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনি পরীক্ষা হবে, পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারিত।
পরীক্ষায় কোনো বিরতি থাকবে না, এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকালের পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে, এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টায়।
অতিরিক্ত নির্দেশনা:
পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
পরীক্ষার সময় নির্ধারিত সঠিকভাবে অনুসরণ করতে হবে।
বহুনির্বাচনি পরীক্ষার জন্য সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
এই নির্দেশাবলীর মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ের প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।










