ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির মার্কিন অনুমোদন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সূত্রে জানা গেছে যে ইউক্রেনকে রাশিয়ার ক্রমবর্ধমান বিমান হামলা থেকে রক্ষায় ৫০০টি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী পিএসি-৩ ইন্টারসেপ্টর মডেলের এসব ক্ষেপণাস্ত্রের মোট মূল্য ধরা হয়েছে ২১০ কোটি মার্কিন ডলার।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ পেয়েছে যে ইউরোপ ও কানাডায় কিয়েভের মিত্র দেশগুলোই এই বিপুল পরিমাণ অর্থের পুরোটা বহন করবে তবে এসব যুদ্ধাস্ত্র ইউক্রেনে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন।

এর আগে শুক্রবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এসব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্রুত সরবরাহের জন্য মার্কিন প্রশাসনের প্রতি নতুন করে আহ্বান জানিয়েছিলেন। উল্লেখ্য রাশিয়ার প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে এই প্যাট্রিয়ট মিসাইলকে একমাত্র কার্যকর প্রতিরক্ষা অস্ত্র বলে মনে করা হয়।