শরীয়তপুরে পদ্মায় জেলের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বড় পাঙাশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুর প্রতিনিধি:

শনিবার (৩১ অক্টোবর) সকালে শরীয়তপুর জেলার বিভিন্ন পয়েন্টের পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকৃতির পাঙাশ মাছ ধরা পড়ার খবর পাওয়া গেছে নদীসংলগ্ন বেশ কয়েকটি এলাকায় স্থানীয় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে এই সুস্বাদু মাছ ধরা পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীসংলগ্ন নড়িয়া উপজেলার চরআত্রা নওপাড়া ও ঘড়িসার এবং ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা তারাবুনিয়া ও চরভাগা এলাকায় পাঙাশ মাছের দেখা মিলছে বেশি হঠাৎ করেই বড় আকারের পাঙাশ ধরা পড়ায় জেলেরাও বেশ আনন্দিত এবং স্থানীয় বাজারে এসব মাছ বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন তারা।

নদীর পানি কমতে শুরু করায় এবং অনুকূল পরিবেশ থাকায় পদ্মায় বড় মাছের বিচরণ বেড়েছে বলে মনে করছেন স্থানীয় মৎস্যজীবীরা এই সুস্বাদু নদীর পাঙাশ কিনতে স্থানীয় মাছের আড়তগুলোতে ক্রেতাদের ভিড়ও দিন দিন বাড়ছে বলে জানা গেছে।