হরমুজ প্রণালীর কাছে জাহাজে হামলা ও অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

শনিবার (৩১ অক্টোবর) মধ্যপ্রাচ্যের কৌশলগত হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে আকস্মিক হামলা ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মরিটাইম সিকিউরিটি সেন্টার সূত্রে জানা গেছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে জাহাজটিতে থাকা ২৫ জন নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ওমানের নৌবাহিনী মেরিটাইম সিকিউরিটি সেন্টারের সঙ্গে নিবিড় সমন্বয় করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এই উদ্ধারকাজ পরিচালনা করে উদ্ধার করার পর পরই এই ২৫ নাবিককে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে তারা সবাই নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক রুটে ঘটে যাওয়া এই নিরাপত্তা ঘটনার পর থেকেই ওই অঞ্চলের বাণিজ্যিক জাহাতগুলোর চলাচল নিয়ে উদ্বেগ ও সতর্কতা বৃদ্ধি পেয়েছে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো কীভাবে এই হামলা সংঘটিত হলো এবং এর পেছনে কারা জড়িত রয়েছে, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে।