ইনানীতে উচ্ছেদ অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো ৬ কোটি টাকার অবৈধ রিসোর্ট ভবন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের ইনানী সৈকত এলাকায় মেরিন ড্রাইভ সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অবশেষে শুরু হয়েছে কঠোর যৌথ অভিযান। অভিযานের প্রথম দিন সোমবার (২৬ অক্টোবর) উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন এলাকায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি চারতলা রিসোর্ট ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।