এআই নাম বদলে এসআই চাচ্ছেন ট্রাম্প, হঠাৎ আলোচনায় স্লোভেনিয়া

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি দপ্তরে বহুল পরিচিত ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা ‘এআই’ শব্দটির পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ নাম ব্যবহারের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিব্র্যান্ডিং বা নামকরণের পরিবর্তনের ফলে বিশ্ব প্রযুক্তি অঙ্গনে যেমন ব্যাপক আলোচনা শুরু হয়েছে, ঠিক তেমনি এর সংক্ষিপ্ত রূপ ‘এসআই’-এর কারণে ইউরোপের ছোট রাষ্ট্র স্লোভেনিয়ার নামও হঠাৎ করেই বিশ্ব গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

ট্রাম্পের এই নামকরণের পরিবর্তনের ফলে স্লোভেনিয়ার জাতীয় ইন্টারনেট ডোমেন এক্সটেনশন ‘ডট এসআই’-এর প্রতি বিশ্বজুড়ে হঠাৎ করেই অস্বাভাবিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। দেশটির ডোমেন নিবন্ধনের তথ্য অনুযায়ী, নতুন এই সংক্ষিপ্ত রূপ ঘোষণার পর দেশটিতে ইতোমধ্যেই হাজার হাজার নতুন ডোমেন নিবন্ধিত হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র অ্যাঙ্গুইলার জাতীয় ডোমেন ‘ডট এআই’ যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও স্টার্টআপগুলো ব্যাপকভাবে ব্যবহার করে থাকে, ঠিক তেমনি ট্রাম্পের ‘এসআই’ নামকরণের সুবাদে স্লোভেনিয়ার ‘ডট এসআই’ ডোমেনটি পাওয়ার জন্য বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ও সাইবার স্কোয়াটারদের মধ্যে একরকম জোর প্রতিযোগিতা শুরু হয়েছে।

এদিকে, নোবেল পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই আকস্মিক বৈশ্বিক চাহিদার ফলে স্লোভেনিয়ার ডোমেন বাজারের জন্য এটি দারুণ একটি অর্থনৈতিক সুযোগ ও অত্যন্ত আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।