নিজস্ব প্রতিবেদক:
অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই অর্থদণ্ড দেওয়া হয়।











