অনলাইন ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবার নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এই প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন তিনি। ‘ময়না’ শিরোনামের এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।
জানা গেছে, বিএফডিসিতে এর শুটিং সম্প্রতি শেষ হয়েছে। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন। শিগগিরই গানটি ‘গানচিল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এই মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শক দেখতে পাবেন এক নতুন বুবলীকে। নিজেকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতেই নতুন এই চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।
এদিকে, বুবলীর অভিনীত তিনটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো—রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ এবং রাশেদা আক্তারের ‘শাপলা শালুক’। প্রতিটি সিনেমা নিয়ে বেশ আশাবাদী বুবলী। তার ভাষায়, “সিনেমাগুলোতে দর্শক আমাকে তিনটি ভিন্ন চরিত্রে দেখতে পাবে।”











