কালিয়াকৈরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবস্থিত প্রখ্যাত ইবনে সিনা ঔষধ কারখানায় হঠাৎ করেই একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির ভেতরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে চারদিক কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ।কর্মরত শ্রমিক ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারখানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ফলে আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয় ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছেন। কারখানার ভেতরের কোনো শ্রমিক আটকা পড়েছেন কি না তা উদ্ধারের পর নিশ্চিত করা সম্ভব হবে।