ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

জুমার পর মসজিদ প্রাঙ্গণে শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 27 November 2026, 4:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণে জড়ো হওয়া শিশুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিশুদের হাতে ব্যাডমিন্টনসহ নানা খেলার সরঞ্জাম তুলে দেন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে নৌ সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। সবাই খেলার সুযোগ পায় কি না, কেউ বাদ পড়ে কি না — এসব খোঁজখবর নেন। খেলার সরঞ্জাম নিজেদের মধ্যে ভাগ করে ব্যবহারের পরামর্শও দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সুজাদৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, জুমার নামাজের পর শিশুদের সঙ্গে সময় কাটানো প্রধানমন্ত্রীর নিয়মিত চিত্র হয়ে উঠেছে। এর আগেও বিভিন্ন শুক্রবারে তিনি শিশুদের খেলার সরঞ্জাম উপহার দিয়েছেন।

মন্তব্য করুন