ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

প্রকাশিত: 7 November 2026, 9:08 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরে কেউ আসতে চাইলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন যে, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা প্রদর্শন করেছিল। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ বজায় রাখা হয়েছিল বলে তিনি জানান। তবে এবার আর সেই পূর্বের পথ অনুসরণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তিনি বলেন, আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ এনসিপি ও ছাত্রশক্তির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন