ডেঙ্গু শঙ্কা ফের বাড়ছে: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ২৫১

নিজস্ব প্রতিবেদক:

দেশেজুড়ে ডেঙ্গু আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি ডেঙ্গুর উৎপাত বেড়েই চলছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মুত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।

 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন, সিলেট বিভাগে দুই জন ও খুলনা বিভাগে ৪০ জন রয়েছেন।

 

এই সময়ে ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৮৭৫ জন।

 

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৫৭ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।