অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে তিনি স্কুলগুলোকে সতর্ক করেছেন যে, যদি তৃতীয় লিঙ্গের কোনো ব্যক্তি মেয়েদের খেলার জন্য নির্ধারিত কক্ষ বা লকার রুমে প্রবেশের সুযোগ পান, তবে সেই স্কুলের ফেডারেল অনুদান বন্ধ করে দেওয়া হবে। এই পদক্ষেপের লক্ষ্য, মেয়েদের ক্রীড়ার নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় বুধবার, ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়, “যদি কোনো স্কুল তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে মেয়েদের স্পোর্টস রুমে প্রবেশের অনুমতি দেয়, তাহলে তাদের ফেডারেল সরকারের তহবিল বন্ধ করে দেওয়া হবে।”
এই আদেশের মাধ্যমে, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোকে একটি ‘নারী ক্রীড়াবিদদের সর্বোত্তম নিরাপত্তা নীতি’ প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
এছাড়া, ফেডারেল সরকার থেকে আর্থিক সহায়তা গ্রহণকারী প্রতিটি স্কুলকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তারা আদেশটি যথাযথভাবে বাস্তবায়ন করে।
ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ: তৃতীয় লিঙ্গের ক্রীড়াবিদদের স্কুলে অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি