দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা, কুয়াশায় আচ্ছন্ন দক্ষিণাঞ্চল

অনলাইন ডেস্ক:

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশে শীতের তীব্রতা কমতে শুরু করেছে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে, দেশের বিভিন্ন স্থানে তীব্র কুয়াশা পড়ছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। লঘুচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে, এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এতে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানায়, দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রা নিয়ে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গতকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বনি¤্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।