অনলাইন ডেস্ক:
রাজধানীর বনানী এলাকা থেকে জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টায় পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বনানীর একটি ভবনে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগরওয়ালাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











