পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ে রবিবার (২২ ডিসেম্বর) থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত দুদিন তাপমাত্রা ১০ ডিগ্রির উপরে থাকলেও, আজ তা আবারও কমে গিয়েছে।

রবিবার সকালে সূর্যের দেখা মিললেও, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত অনুভূত হচ্ছে। রোদের কারণে দিনের বেলা তাপমাত্রা সামান্য বেড়ে গেলেও, বিকাল থেকেই ঠান্ডা লাগতে শুরু করছে। গরম কাপড় পরে মানুষ বাইরে বের হচ্ছেন। রাতে কুয়াশা পড়ছে এবং মাঝে মাঝে শীতল বাতাসও বয়ে যাচ্ছে। এ কারণে রাতের শীতে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, রবিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর সকাল ৯টায় তাপমাত্রা কিছুটা কমে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতি ছিল ৬ থেকে ৮ কিলোমিটার। তিনি জানান, মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে।