ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রোহিঙ্গা শিক্ষাকেন্দ্র ও জীবিকায়ন প্রকল্প পরিদর্শনে ডাচেস অব এডিনবরা

প্রকাশিত: 10 November 2026, 10:22 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের জন্য ইউনিসেফের সহায়তায় পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা। সেখানে তিনি বাস্তুচ্যুতির মধ্যেও শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ গড়ার চেষ্টায় থাকা শিশুদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার সফরে এসব কার্যক্রম পরিদর্শন করেন ডাচেস অব এডিনবরা। ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, এদিন ডাচেস অব এডিনবরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় পরিচালিত সাবান তৈরির জীবিকায়ন প্রকল্পের অংশগ্রহণকারীদের সঙ্গেও সাক্ষাৎ করেন। আইওএম ও ফ্যালসের (PHALS) সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে কাজ করা হচ্ছে।

মন্তব্য করুন