জেলা প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি।
বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের নন্দধপুরের রাঙামাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ধনি (৫৫), খাইরুল ইসলাম খোকন (৩৫) এবং রাসেল (২৮) রয়েছেন। তবে, নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।
সাঁথিয়া থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আব্দুল লতিফ জানান, ভোর সাড়ে ৪টার দিকে পাবনা থেকে আসা একটি মালবাহী ট্রাক এবং সাঁথিয়া থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, এবং নিহতদের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।











