জেলা প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা বাজারে মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা জানায়, হঠাৎ করে আগুন লেগে যায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।
এসময় খবর পেয়ে আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আসলাম হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে।










