ফেনীতে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে নিহত ৫, আহত ১০

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া এলাকায় কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকদের (রাজমিস্ত্রি) বহন করা একটি পিকআপ ভ্যান ফেনীর দিকে যাচ্ছিল। দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।

মহুরিগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহত ও আহতরা সবাই শ্রমিক। প্রতিদিনের মতো কাজ শেষে গন্তব্যে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি।