ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভোরে ঢাকায় পৌঁছেছেন লিবিয়া থেকে ফিরে আসা ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত: 24 November 2026, 12:04 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

ভোরে ঢাকায় পৌঁছেছেন লিবিয়া থেকে ফিরে আসা ১৭৪ বাংলাদেশি। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এই বাংলাদেশিরা স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সোমবার তারা লিবিয়ার বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের প্রত্যাবাসন করা হয়।

এর আগে লিবিয়ার অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার প্রধান মেজর জেনারেল মুবারক মুস্তফা আল-হারারির সঙ্গে বৈঠক করেন লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ হাবিবুল্লাহ। পরে প্রতিনিধিদল বেনিনা বিমানবন্দরে গিয়ে ফিরতি বাংলাদেশিদের বিদায় জানায়।

মন্তব্য করুন