মিরপুরে ডিএনসিসির হকার উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়েছে।

ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার উদ্দেশ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

একপর্যায়ে হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার সংবাদ সংগ্রহের সময় হকারদের হাতে কয়েকজন গণমাধ্যমকর্মীও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হয়েছেন।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি ও আহতের সংখ্যা কত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি।