মুন্সীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের ঘটনায় থানায় হামলা ও ভাঙচুর

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজ স্কুলছাত্র রোমান শেখের ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিক্ষোভ মিছিল নিয়ে তারা সিরাজদিখান থানা ও সার্কেল এসপির দফতরে প্রবেশ করে এই তাণ্ডব চালায়।

সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান জানান, নিখোঁজের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। তিনি বলেন, “পুলিশের কার্যক্রম অব্যাহত থাকলেও আজকের এই হামলা ও ভাঙচুর দুঃখজনক।”

গত ২১ জানুয়ারি শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখ নিখোঁজ হয়। দীর্ঘদিনেও তার সন্ধান না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা।

গতকাল বুধবার বিক্ষুব্ধ জনতা ব্যানার নিয়ে থানায় প্রবেশ করে হামলা চালায় এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিরাজদিখান সার্কেল এএসপি আ ন ম ইমরান খান।