ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মেয়েরা চাইলে সব পারে: দর্শনা বণিক

প্রকাশিত: 3 June 2025, 1:02 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

প্রেমের গুঞ্জন নিয়ে টলিপাড়ায় বহুদিন ধরেই চলছিল ফিসফাস। তবে তারকাদম্পতি দর্শনা বণিক ও সৌরভ দাস কখনোই সরাসরি স্বীকার করেননি তাদের সম্পর্কের কথা—যতদিন না ২০২৩ সালের ১৫ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়েন। বিয়ের প্রায় দুই বছর পার হলেও এখনও এই দম্পতির ঘর আলো করে সন্তান আসেনি।

সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে এই বিষয়ে খোলামেলা কথা বলেন দর্শনা। সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “একদম। বিয়ে করেছি, আমি আর সৌরভ বাচ্চা খুব ভালোবাসি। আমাদের এটা তো অবশ্যই পরিকল্পনা আছে, নিজেদের একটা পরিবারের।”

তবে সন্তান নিলে কি টলিউডে কাজ হারানোর ভয় আছে? উত্তরে দর্শনা বলেন, “এমনি তো মেয়েদের খুব সহজেই সরিয়ে দেয়। ‘আচ্ছা এই অভিনেত্রী বিয়ে করছে, সরিয়ে দাও। আচ্ছা বাচ্চা হচ্ছে, সরিয়ে দাও।’ আমাদের এখানে ঋতুপর্ণা সেনগুপ্ত অনেক আগেই এই ধারা ভেঙেছেন। এখন যেমন শুভশ্রী—তার দুটি বাচ্চা, তবুও সে মুভি, বিজ্ঞাপন, প্রোডাকশন সব সামলাচ্ছে। আমার মনে হয়, ডাক্তার অনুমতি দিলে আর মেয়েরা চাইলে, মেয়েরা সব পারে।”

উল্লেখ্য, ২০২২ সালের শুরুতে দর্শনা-সৌরভের প্রেমের গুঞ্জন টলিপাড়ায় চাউর হয়। একসঙ্গে ঘোরাঘুরি, সৌরভের বাড়ির সামনে দর্শনার গাড়ি দেখা যাওয়া—সব মিলিয়ে গুঞ্জন তুঙ্গে ওঠে। যদিও তারা তখন বিষয়টি অস্বীকার করেন। পরে বিয়ের মাধ্যমে সেই গুঞ্জনকেই সত্যি প্রমাণ করেন এই যুগল।

‘অল্প হলেও সত্যি’সহ একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের বন্ধুত্ব এবং তারপর প্রেম। দর্শনা বণিকের অভিনয়ে যাত্রা শুরু হয় অর্ঘদীপ চ্যাটার্জির পরিচালনায় ‘জোজো’ সিনেমা দিয়ে। পরে ‘আসছে আবার শবর’-এ অরিন্দম শীলের পরিচালনায় কাজ করেন। বাংলার পাশাপাশি তেলুগু চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ঢাকাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমাতেও অভিনয় করেছেন দর্শনা।

মন্তব্য করুন