নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন চিকিৎসাধীন আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, চলমান এই সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত মোট ৬৬১ জন রোগী রামেকে ভর্তি হয়েছে। যার মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে।











