রুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অনলাইন ডেস্ক:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত সোমবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম আনুষ্ঠানিকভাবে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের কাছে ফলাফল হস্তান্তর করেন। এরপর রাত ৮টায় ফলাফলটি প্রকাশ করা হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় ১৯,৯১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ১৫,৫২৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিলেন। এই পরীক্ষায় মোট ৮ হাজার ২ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত পরীক্ষার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। রুয়েট জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক গোলাম মুরতুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।