লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শুরু হয়েছে।

শুক্রবার (বাংলাদেশ সময় দুপুর ১টা) লন্ডনের হোটেল ডোরচেস্টারে পৌঁছান তারেক রহমান। তার সফরসঙ্গী ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রুদ্ধদ্বার এই বৈঠক প্রায় দুই ঘণ্টা ধরে চলবে বলে জানা গেছে। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কর্মপরিকল্পনা এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও স্থান পেতে পারে।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।