নিজস্ব প্রতিবেদক:
একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে দেশের তরুণ সমাজকে সবার আগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন দেশের মাটি ও পরিবেশ রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং এই কাজে তারুণ্যের শক্তি সবচেয়ে বড় চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব থেকে দেশকে রক্ষা করতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে এখনই বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পরিবেশবাদী উদ্যোগ সফল করতে তরুণদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
পরিবেশ সুরক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে সরকারপ্রধান উল্লেখ করেন যে, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের কারণে দেশের প্রকৃতি আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে এই সংকট উত্তরণে দেশজুড়ে ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তরুণরাই পারে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে পরিবেশ রক্ষার এই বার্তা ছড়িয়ে দিতে পাড়া-মহল্লা থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন কর্মসূচি জোরদার করার জন্য তিনি যুবসমাজকে দিকনির্দেশনা দেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে বনায়ন বাড়াতে এবং বন্যপ্রাণী রক্ষায় বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের এসব কার্যক্রম কেবল প্রশাসনিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না বরং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দেশের যুবশক্তিকে দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে ।একটি বাসযোগ্য ও ডেভলপড সবুজ বাংলাদেশ আগামী প্রজন্মের হাতে তুলে দিতে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই।











