সাগর-রুনি হত্যা মামলায় তদন্তে অগ্রগতি

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলায় নতুন গতি এসেছে। মামলার আসামিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তে এগিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। নিহত পরিবারের পক্ষের আইনজীবী শিশির মনির মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য প্রকাশ করেন।

শিশির মনির জানান, “জেলে থাকা আসামিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে মুখ খুলেছেন। অতীতে তদন্তে আইনিভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল, তবে এখন তদন্ত দ্রুত এগোচ্ছে এবং আগামী ৪ এপ্রিলের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।” তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় গঠিত উচ্চ পর্যায়ের টাস্কফোর্স মামলাটি তদন্ত করছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

শিশির মনির আরও বলেন, “আগের সরকারের সময়ে তদন্তে বাধা দেওয়া হতো, যার ফলে ১৩ বছরেও মামলার নিষ্পত্তি হয়নি। তবে এখন নতুন গতি পেয়েছে তদন্ত।”

এদিকে, মেহরুন রুনির ভাই নওশের রোমান অভিযোগ করেন, “সাগর-রুনি হত্যায় শেখ হাসিনা সরকার জড়িত।” অন্যদিকে, নিহত দম্পতির সন্তান মাহির সারওয়ার মেঘ আশাবাদ ব্যক্ত করে বলেন, “এবার আশার আলো দেখছি, আশা করি, ভালো কিছু হবে।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাগর সরওয়ার ও মেহরুন রুনি নৃশংসভাবে খুন হন। ১৩ বছর পরেও তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়নি, এবং এত দিনে চারবার তদন্ত সংস্থা বদল হয়েছে। বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

গত নভেম্বরে উচ্চ আদালতের নির্দেশে পিবিআই প্রধা