জেলা প্রতিনিধি, নওগাঁ :
সাপাহারে অবস্থানরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও ৪৬ নওগাঁ ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।
বুধবার বেলা ১১ টায় আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অফিসে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায়, তিনি আসন্ন সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার বিষয়টি সাংবাদিকদের জানান।
এসময় সাপাহার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।











