সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফ তালুকদারের পিতার ইন্তেকাল

আলহাজ মর্তুজা তালুকদার

জেলা প্রতিনিধি, সাপাহার :

সাপাহার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শরিফ তালুকদারের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স তালুকদার এন্ড সন্স এর মালিক আলহাজ মর্তুজা তালুকদার বার্ধক্যজনিত কারণে গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পত্নীতলা উপজেলার মধুইল গ্রামে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। তার বয়স ছিল ৮৫ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২টায় মধুইল বাজারে জানাজা নামাজ শেষে মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের মৃত্যুতে সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক বাবুল আকতারসহ সকল সদস্যগণ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।