অনলাইন ডেস্ক:
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। বুধবার সন্ধ্যায় আকস্মিক এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।
সংস্থাটি জানায়, এই হামলায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আঘাতের তীব্রতা অনুযায়ী আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যার মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
হামলার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনার কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। তবে সাময়িক বিঘ্ন ঘটলেও বর্তমানে বিমানবন্দরটিতে বিমান ওঠানামাসহ সার্বিক পরিচালনা ব্যবস্থা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।











