সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতিতে রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এর ফলে ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে ।গত বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।ওই স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে প্রকাশ করা হবে ।যাত্রীদের যেকোনো ধরনের বিভ্রান্তি এড়াতে অফিশিয়াল তথ্যের ওপর ভরসা রাখার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে জরুরি প্রয়োজনে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মদিনা রুটে প্রচলিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পরিবর্তে বড় পরিসরের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ সংযোজন করা হয়েছে ।এই পরিবর্তনের ফলে প্রতিটি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে জেদ্দা রুটে আরও অতিরিক্ত তিনটি ফ্লাইট নিয়মিতভাবে পরিচালনার ব্যবস্থা করা হয়েছে।

টিকিট পরিবর্তন বা ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে ।সংশ্লিষ্ট যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।পরিস্থিতি স্বাভাবিক হলে রিয়াদ রুটে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু হবে। তখন যাত্রীদের সুবিধাজনক সময়ে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।