হাসপাতালে নিজ কক্ষে ধূমপান করায় চিকিৎসক বরখাস্ত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শন করেছেন। সরকারপ্রধান এ সময় হাসপাতালের একটি কক্ষে এক চিকিৎসককে ধূমপান করতে দেখা যায় এই অনৈতিক দৃশ্য দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। তিনি শনিবার দুপুরে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান ।তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। তিনি সেখানে গিয়ে ওই চিকিৎসককে ধূমপানরত অবস্থায় হাতেনাতে দেখতে পান। শুধু ধূমপানই নয় বরং চিকিৎসকের ওই কক্ষের পরিবেশও অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল এমন দায়িত্বহীন আচরণ দেখে তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন পরিদর্শনকারী সরকারপ্রধান।

গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা কেন্দ্রে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না ।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় ।প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা এ কে এম আজিজুল হক এই বরখাস্তের আদেশ কার্যকর করেন ।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমের কাছে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান যে হাসপাতালের শৃঙ্খলা রক্ষায় এ ধরনের পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।

হাসপাতাল পরিদর্শনের সময় স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। চিকিৎসা প্রতিষ্ঠানে সবসময় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর বার্তা দেওয়া হয়েছে ।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানানো হয়।