২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শঙ্কা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক:

দেশে হঠাৎ করেই হাম রোগ উদ্বেগ জাগিয়েছে। প্রতিদিনই ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে হাসপাতালেও ভিড় জমাচ্ছে নতুন রোগী। সবশেষ পাওয়া তথ্যনুযায়, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে হামের উপসর্গ দেখা গেছে এক হাজার ১৭০জনের মধ্যে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১৭০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৮ হাজার ৩৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৫ জন, গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৫৯ জন।

 

১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৮৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ হাজার ৭২৮ জন।

 

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ১৯৪ জনের মৃত্যু হয়েছে।