পুষ্টিহীনতায় ভোগার শারীরিক লক্ষণ, কীভাবে বুঝবেন আপনার শরীরে পুষ্টির অভাব

অনলাইন ডেস্ক:

পুষ্টিহীনতা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে বিরূপ প্রভাব ফেলতে পারে, এবং এটি অনেক সময় প্রথমে দৃশ্যমান হয় কিছু শারীরিক লক্ষণের মাধ্যমে। এমন কিছু লক্ষণ রয়েছে, যেগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে কোনো পুষ্টির অভাব রয়েছে। সঠিক খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১. চুল পড়ে যাওয়া
ঘুম থেকে ওঠার পর, গোসলের সময় বা চুল আঁচড়ানোর সময় যদি অতিরিক্ত চুল পড়ে যায়, তবে এটি আয়রনের অভাবের একটি লক্ষণ হতে পারে। সাধারণত প্রতিদিন ১০০টি চুল পড়া স্বাভাবিক, তবে এর বেশি পড়া আপনার শরীরে আয়রনের ঘাটতি নির্দেশ করতে পারে।
কী করবেন: আয়রন সমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম, পালং শাক, ব্রকলি, মটরশুঁটি খান।

২. শারীরিক ক্লান্তি
যদি ঘুম কম হয় এবং দুশ্চিন্তা বা শারীরিক দুর্বলতা অনুভব করেন, তবে বুঝতে হবে আপনি ভিটামিন ডি এর অভাবে ভুগছেন। ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।
কী করবেন: সূর্যের আলোতে ১০ থেকে ১৫ মিনিট সময় কাটান এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন টুনা মাছ, স্যামন, ডিম খান।

৩. ত্বকের শুষ্কতা
ভিটামিনের অভাবে ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে এবং ত্বক রুক্ষ হয়ে যায়। এসব সমস্যা ভিটামিনের ঘাটতির কারণে হতে পারে।
কী করবেন: বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার যেমন গাজর, পালং শাক, ব্রকলি এবং পাকা আম খান।

৪. নখের পরিবর্তন
যখন শরীরে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক এর অভাব হয়, তখন নখ ভেঙে যাওয়ার বা চামচের আকৃতি ধারণ করার সমস্যা দেখা দিতে পারে।
কী করবেন: দুধ, ডিম, পালং শাক, মাশরুম, কলা, মিষ্টি কুমড়ার বিচি খান।

৫. জিহ্বা ফুলে যাওয়া
জিহ্বা ফুলে বা ঘা হলে বুঝবেন শরীরে আয়রন, ফলিক অ্যাসিড, নায়াসিন, রিবোফ্লাভিন ও ভিটামিন বি১২ এর অভাব রয়েছে।
কী করবেন: মাছ, মাংস, দুধ, ডিম, কলিজা এবং সবুজ শাকসবজি খান।

৬. দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরা
মাড়ি লালচে হয়ে রক্ত ঝরলে এটি ভিটামিন সি এর অভাবের লক্ষণ।
কী করবেন: আমলকী, জাম্বুরা, অরবরই, পেয়ারা, লেবু, কমলা, টমেটো খান।

৭. ঠোঁটের কোণে ফাটল
ঠোঁটের কোণে ফাটল বা ফুসকুড়ি দেখা দিলে, তা আয়রন ও বি ভিটামিন এর অভাবের কারণে হতে পারে।
কী করবেন: আয়রন ও বি ভিটামিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, মাংস, সবুজ শাকসবজি বিশেষ করে কচুর শাক, ব্রকলি খান।

৮. চোখে ঝাপসা দেখা
চোখে ঝাপসা দেখা ভিটামিন এ এর অভাবের কারণে হতে পারে।
কী করবেন: বিটা ক্যারোটিন সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি কুমড়া, পালং শাক, দুধ এবং ডিম খান।

পুষ্টির অভাব শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, এবং এই লক্ষণগুলো দেখে আপনি সহজেই জানতে পারবেন যে আপনার শরীরে পুষ্টির অভাব রয়েছে কিনা। পুষ্টির অভাব থেকে পরিত্রাণ পেতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: পুষ্টিবিদ