ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

অভিনেত্রী তানিন সুবহা আইসিইউতে

প্রকাশিত: 3 June 2025, 1:07 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তানিন সুবহা গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ জুন) হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তানিনকে প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যায় আবার অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তানিনের মা তাসলিমা বেগম জানান, তার মেয়ে হঠাৎ বেশ কয়েকবার বমি করেন ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তিনি দেশবাসীর কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। “আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে,” বলেন তিনি।

২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে তানিন সুবহার। এরপর তিনি ‘আলাল দুলাল’, ‘সেয়ানা জামাই’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’-সহ একাধিক নাটকে অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’ এবং ‘তুই আমার’।

মন্তব্য করুন